Explore

Search

July 10, 2026 2:47 am

IAS Coaching

স্বামীর হাতে স্ত্রী অগ্নিদগ্ধ, পরবর্তীতে হাসপাতালে মৃত্যু, গ্রেপ্তার স্বামী

#মালবাজার: স্বামীর হাতে স্ত্রী অগ্নিদগ্ধ, ১৩ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর অবশেষে  হাসপাতালে মৃত্যু। অভিযোগের ভিত্তিতে স্বামী গ্রেপ্তার পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে কুমলাই চা বাগানের বাংলো লাইন শ্রমিক মহল্লায়।
জানাগেছে, চলতি মাসের ১ তারিখ  ফ্রান্সিস মুন্ডা(৪০) ও তার স্ত্রী সঞ্চারিয়া মুন্ডা( ৩০) মধ্যে পারিবারিক ঝগড়া বাঁধে। কলহ এত বাড়ে উত্তেজিত ফ্রান্সিস তার স্ত্রী সঞ্চারিয়ার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
পরবর্তীতে সঞ্চারিয়ার বাঁচার আর্তনাদ শুনে প্রতিবেশীরা সঞ্চারিয়াকে উদ্ধার করে,মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করায়।শুক্রবার ১৩ দিনের মাথায় চিকিৎসা চলাকালীন হাসপাতালেই মৃত্যু হয় সঞ্চারিয়ার। মৃত্যুর পর মৃত সঞ্চারিয়া মুন্ডার বৌদি মারিয়াম মুন্ডা শুক্রবার মাল থানায় ফ্রান্সিস মুন্ডার বিরুদ্ধে স্ত্রীকে হত্যার লিখিত অভিযোগ করেন। সেই অভি্যোগের পর  মাল থানার পুলিশ ফ্রান্সিস মুন্ডা কে গ্রেপ্তার  করেন।শনিবার জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয় ফ্রান্সিসকে। পুলিশি রিমান্ডে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja