Explore

Search

July 10, 2026 3:26 am

IAS Coaching

হাতিয়া হাই স্কুল বিল্ডিং যেন শিল্প মিউজিয়াম, ভীষণ খুশি পড়ুয়ারা

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ লোকজ সংস্কৃতি আর আদিবাসী সমাজের ঐতিহ্যকে রঙে-তুলিতে জীবন্ত করে তুলল হাতিয়া হাই স্কুল। স্কুলের দেওয়ালে একদিকে যেমন রামকিঙ্কর বেইজ অনুপ্রাণিত শিল্পকর্ম ফুটিয়ে তোলা হয়েছে নিখুঁত দক্ষতায়, তেমনি স্থান পেয়েছে স্থানীয় লোকজ সংস্কৃতি। গরমের ছুটির পর স্কুলে ফিরে এমন শিল্পসমৃদ্ধ পরিবেশ দেখে মুগ্ধ স্কুলের ছাত্রছাত্রীরা।

স্কুলের প্রধান শিক্ষক অনিরূদ্ধ সিনহা বলেন, “স্কুল আমার কাছে শুধুই শিক্ষাকেন্দ্র নয়, এটি এক তীর্থস্থান। তাই চেয়েছিলাম এমনভাবে স্কুলকে সাজাতে, যেখানে শিক্ষার পাশাপাশি আমাদের মাটির শিল্প-সংস্কৃতিও প্রাণ পাবে।” তাঁর ভাবনাকে বাস্তব রূপ দিতে এগিয়ে আসে স্কুল পরিচালনা সমিতি। স্কুলের বিভিন্ন ক্লাসরুমের অন্দর ও বাইরের দেওয়ালজুড়ে স্থান পেয়েছে বিভিন্ন আদিবাসী চিত্রকলা, লোকসংস্কৃতির প্রতীক ও প্রাকৃতিক জীবনচিত্র।

পরিচালনা সমিতির সভাপতি অরিজিৎ ঘোষ বলেন, “এই উদ্যোগ শুধু দেয়ালচিত্র নয়, এটি একটি সাংস্কৃতিক আন্দোলন। ভবিষ্যৎ প্রজন্মকে নিজেদের শিকড়ের সঙ্গে যুক্ত রাখার এক নিরব প্রচেষ্টা।”

শিল্পকর্ম দেখে আনন্দিত ও গর্বিত পড়ুয়ারা বলেন, “এখন স্কুলে পড়াশোনার পাশাপাশি আমরা আমাদের সংস্কৃতি নিয়েও জানতে পারছি। এই শিল্প আমাদের প্রেরণা দিচ্ছে, পরিচয় করাচ্ছে নিজেদের শিকড়ের সঙ্গে।” শুধু শিক্ষাঙ্গন নয়, শিল্পের স্পর্শে হাতিয়া হাই স্কুল এখন হয়ে উঠেছে এক সাংস্কৃতিক শিক্ষাক্ষেত্র।

Advertisement
Live Cricket Score
upskillninja