Explore

Search

July 10, 2026 3:27 am

IAS Coaching

গরম থেকে বাঁচতে নদীতে স্নান করতে নেমে মৃত ২ আহত ৪

#মালবাজার: গত কয়েক দিন ধরে ডুয়ার্স জুড়ে চলছে প্রচন্ড গরমের দাবা দহ। গরম থেকে বাঁচতে কেউ নামছেন সুইমিং পুলে আবার কেউ নদীর জলে শরীর শীতল করছেন। এভাবেই নদীর জলে শরীর শীতল করতে নেমে মৃত্যু ঘটল দুইজনের। আহত হলো আরো চারজন। হতাহতের মধ্যে পাঁচজনই কিশোর। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের বানারহাট ব্লকের ডায়ানা নদীতে।
স্থানীয় ও হাসপাতাল সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ আমবাড়ী বাগানের ২ যুবক পাশের ডায়না নদীতে মান করতে যায়। নদীর বুকে বালি পাথর তোলার তোলার ফলে এদিক ওদিক তৈরি হয়েছে নদী খাদ। বর্ষার জলে টই টুম্বুর সেই নদীর খাদ।
এইরকম একটি খাদের ধারে স্নান করতে নেমেছিল আমবাড়ি বাগানের যুবক যোগেশ বাড়াইক(২২) ও তার বন্ধু। আচমকাই দুজন ভেসে যায়। বন্ধু কোনক্রমে পারে উঠলেও যোগেশ তলিয়ে যায়। পরে তার দেহ হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।
একই দিনে ওই নদীতেই স্নান করতে নেমে মৃত্যু ঘটলো এক কিশোরের। ঘটনাটি ঘটেছে বিকেল সাড়ে তিনটা নাগাদ। জানা গেছে, বানারহাট এলাকার এক বাগানের ৫ কিশোর সাহিল আনসারি(১৭), শিবপ্রসাদ শা(১৭) ইরসাদ আলি(১৫), ইরফান আলি(১৫) ও সাজিদ আনসারি (১৫) গরমের দাবাদহ থেকে বাঁচতে  ডায়না নদীতে স্নান করতে নামে। বর্ষার ভরা নদীতে আচমকাই তারা ভেসে যায়। স্থানীয় বাসিন্দারা ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে। কিন্তু,  সাজিদ আনসারি জলের স্রোতে ভেসে যায়। পরেই দেহ উদ্ধার হয়।
আহত ৪  কিশোরকে দ্রুত মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। দুজনের অবস্থা আশংকাজনক। মৃত সজিদ আনসারি বানারহাট এলাকার এক ইংরেজি মাধ্যম স্কুলের দশম শ্রেণীর ছাত্র। তার পিতা ওই এলাকার প্রাথমিক শিক্ষক। মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকায় শোকের বাতাবরণ তৈরি হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja