Explore

Search

July 10, 2026 5:02 am

IAS Coaching

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

#বালুরঘাটঃ বিশ্ব পরিবেশ দিবস এবং সচেতনতার সপ্তাহ উপলক্ষে তিওরের একটি বেসরকারি স্কুলের পক্ষ থেকে শনিবার দুপুরে একটি বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি অলোক সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

এদিনের অনুষ্ঠান সম্পর্কে স্কুলের প্রিন্সিপাল প্রান্তিকা দত্ত বলেন, স্কুলের কচিকাঁচারা যাতে পরিবেশ এবং পরিবেশ রক্ষার প্রতি আগ্রহী হয় সেই জন্য এই কর্মসূচি আয়োজন করা হয় এবং বাচ্চাদের হাতে একটি করে গাছও তুলে দেওয়া হয়, তারা গাছগুলি বাড়িতে লাগিয়ে যাতে তার পরিচর্যা করে। এছাড়াও প্লাস্টিকের দূষণ সম্পর্কে সচেতন করা হয়।

স্কুলের সভাপতি অলোক সাহা জানান, শিশুদের বিকাশের জন্য এবং পরিবেশ রক্ষা করা কতটা প্রয়োজন তা সমস্ত অভিভাবক এবং সমস্ত তিওরবাসীকে বোঝাবার আমরা স্বল্প প্রচেষ্টা করেছি।

Advertisement
Live Cricket Score
upskillninja