Explore

Search

November 3, 2026 6:41 pm

IAS Coaching

হোটেলে ডোমেস্টিক গ্যাস ব্যবহার দূর্নীতি দমন শাখার অভিযানে বাজায়াপ্ত ১৪ সিলিন্ডার

#মালবাজার: হাসপাতালের সামনে, বাসস্ট্যান্ডে একাধিক হোটেল, চা দোকানে রীতিমতো ব্যবহার হচ্ছিল বাড়ির রান্নার বাড়ির রান্নার ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার। শুক্রবার খবর পেয়ে অভিযান চালালো জলপাইগুড়ি পুলিশের দুর্নীতি দমন শাখা। একাধিক দোকান থেকে বাজায়াপ্ত  করা হলো ১৪ টি ডোমেস্টিক সিলিন্ডার। যেসব চা দোকান ও হোটেলে এই কারবার চলছিল তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন শাখার পক্ষ থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে ভর্তুকি যুক্ত রান্নার গ্যাস ব্যবহার করার অপরাধে মামলা করা হয়েছে।
জানাগেছে, মালবাজার শহরের বিভিন্ন হোটেল, মিষ্টির দোকান, চা দোকানে রমরমিয়ে ব্যবহার হচ্ছিল ভর্তুকি যুক্ত গৃহস্থ গ্যাস সিলিন্ডার। এ নিয়ে স্থানীয় মহলে অভিযোগ ছিল। খবর পেয়ে শুক্রবার রীতিমতো মালবাজার শহরে এসে হাসপাতাল, বাসস্ট্যান্ড চত্বরে অভিযান চালায় পুলিশের দুর্নীতি দমন শাখা।
দুর্নীতি দমন শাখার এক আধিকারিক জানান, বাণিজ্যিক প্রতিষ্ঠানে বাড়ির রান্নার গ্যাস ব্যবহার আইনত দণ্ডনীয়। এসব হোটেল, মিষ্টির দোকান ও চা দোকানে এ জাতীয় কাজ হচ্ছিল তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja