Explore

Search

July 10, 2026 6:54 am

IAS Coaching

রিসোর্ট সহ আশেপাশের এলাকার প্লাস্টিক জাতীয় বর্জ্য পদার্থ সংগ্রহের উদ্যোগ

#মালবাজার: মালবাজার পঞ্চায়েত সমিতির প্রাঙ্গণে,কুমলাই গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা রিসোর্ট এবং আশপাশের এলাকা থেকে প্লাস্টিক জাতীয় বর্জ্য পদার্থ সংগ্রহের জন্য জেলা পরিষদের অর্থ সহযোগিতায় টোটোর চাবি তুলে দেওয়া হল কুমলাই গ্রাম পঞ্চায়েত প্রধান সুনিতা মুন্ডার হাতে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমিলা মাতব্বর, সহ সভাপতি সুশীল কুমার প্রসাদ।
কর্মসূচি নিয়ে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুশীল কুমার প্রসাদ বলেন  ‘প্লাস্টিক জাত বর্জ্য পদার্থ পরিবেশের জন্য ক্ষতিকারক। সেই বর্জ্য পদার্থ গুলো যত্রতত্র যাতে ফেলা না হয়,সেই জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে। চালক ই- রিস্কা
নিয়ে প্রতিটি রিসোর্টে যাবে এবং সেখানে প্লাস্টিকের মতো বহ্য সামগ্রী সংগ্রহ করবে। পরবর্তীতে সেই বহ্য রিসাইকল করা হবে”।
Advertisement
Live Cricket Score
upskillninja