Explore

Search

July 10, 2026 7:50 am

IAS Coaching

আবগারি দপ্তরের অভিযানে আহত আদিবাসী দুই মহিলা, জখম দপ্তরের কর্মী 

#মালবাজার: চোলাই মদের ঠেকে আবগারি দপ্তরের অভিযানে পরস্পর হাতাহাতি মারামারিতে আহত হলো দুই আদিবাসী মহিলা। জখম আবগারি দপ্তরের এক মহিলা কর্মী। আহত আদিবাসী মহিলার নাম দেবকী মুন্ডা (৬০)ও তার কন্যা মঞ্জতি তিরকি( ৩১)। অপরদিকে যখন আফগারি কর্মীর নাম সন্ধ্যা রায়। সোমবার পড়ন্ত বিকেলে এই ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মাল ব্লকের মিনগ্লাস  চা বাগানের ভাদেয়া লাইন শ্রমিক মহল্লায়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে শ্রমিক মহাল্লার বাসিন্দারা। তারা ওই দুই আহত মহিলাকে নিয়ে  মাল হাসপাতালে এসে আবগারি দপ্তরের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকে।
খবর পেয়ে  মাল হাসপাতালে পৌঁছায় মাল থানার পুলিশ। ক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের সামনেই বিক্ষোভ দেখাতে থাকে।  চা বাগানের শ্রমিক বিমল বাগে বলেন, আবগারি দপ্তর মাঝেমধ্যে আমাদের শ্রমিক মহল্লায় গিয়ে অবৈধ মদের ঠেকে অভিধান করে। কিন্তু, এদিন মারমুখী হয়ে ওঠে। অভিযানের নামে ষাট  বছর বয়সী এক বৃদ্ধা মহিলাকে বেধড়ক  মারধর করে। মহিলার হাত ভেঙে গেছে। তার মেয়েকে মারধর করে। আমরাই তাদের তুলে নিয়ে মাল হাসপাতালে নিয়ে এসেছি। এই ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। আমরা আবগারি দপ্তরের শাস্তি চাইছি।
আদিবাসী মহিলা আহত অবস্থায় হাসপাতালে দাঁড়িয়ে পরিষ্কার বলেন, আবগারি দপ্তর আমাদের বাড়িতে অভিযান চালানোর সময় আমার মাকে বেধড়ক মারধর করে। আমি ছাড়াতে গেলে আমাকেও মারধর করে। বাড়ির তৈজসপত্র বাজায়াপ্ত করে। মা ও আমি দুজনে চিকিৎসাধীন। অপরদিকে আবগারি দপ্তরের জখম মহিলা কর্মী ছন্দা রায় বলেন, আমরা অভিযানে গেলে ওই মহিলা আমার হাত মুঠে দেয়। আমার হাতের হাড় ভেঙেছে। হাসপাতালে চিকিৎসা চলছে। ওরাই আক্রমণ করেছে।
আবগারি দফতরের আধিকারিক সুপ্রকাশ মন্ডল বলেন, নিয়ম মেনে আজ আমরা মিনগ্লাস চা বাগানের শ্রমিক মহল্লায় চোরাই মদের ঠেকে অভিযান চালাতে গেলে। স্থানীয় মহিলারা বাধা দেয় এবং আমার দপ্তরের একজন কনস্টেবলকে মারধর করে এবং হাত মুছে দেয়। এখন উল্টো ওরা আমাদের উপর ব্লেম দিচ্ছে। এই ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হন আদিবাসী সমাজের বিশিষ্ট নেতা বাবলু মাঝি সহ অন্যান্যরা। তারা আবগারি দপ্তরের হঠকারিতার বিরুদ্ধে সোচ্চার হোন। অনেক রাত পর্যন্ত হাসপাতালে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়ন ছিল।
Advertisement
Live Cricket Score
upskillninja