
#রায়গঞ্জঃ সোমবারের বৃষ্টিভেজা সকালে রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে পালিত হল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জন্মজয়ন্তী। এদিন এন এস রোডে অবস্থিত কবির আবক্ষ মূর্তিতে ফুল মালা পড়িয়ে শ্রদ্ধা জানান পুর কোঅরডিনেট থেকে পুর প্রশাসকেরা। উপস্থিত ছিলেন শুভেন্দু মুখার্জি, সুশীল গোস্বামী, শঙ্কর কুন্ডু সহ একাধিক পুর কোঅরডিনেটরেরা।










