Explore

Search

July 10, 2026 8:53 am

IAS Coaching

সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনায় অনুষ্ঠিত প্রেস ক্লাবের বার্ষিক সভা

#মালবাজার: বর্তমান সময়ে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য আলোচনা ও পর্যালোচনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো ওয়েস্টার্ন ডুয়ার্স প্রেস ক্লাবের ৪র্থ বার্ষিক সন্মেলন। শনিবার মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেওরা নদীর ধারে একটি বেসরকারি রিসোর্টে একদিনের এই সন্মেলনের উদ্বোধন করেন রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিকবরাইক।
উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ গনপত খান্ডেবহালে, কুমলাই গ্রাম পঞ্চায়েতের প্রধান সুনিতা মুন্ডা, মাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুশীল কুমার প্রসাদ সহ অন্যান্য। ওয়েস্টার্ন ডুয়ার্স প্রেস ক্লাব, মাল মহকুমা এলাকায় সংবাদ জগতের সংগে যুক্ত ব্যাক্তিদের একমাত্র সংগঠন। সাংবাদিকতা ছাড়াও বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছে এই সংগঠন।
বর্তমান সময়ে সাংবাদিকতা করতে গিয়ে যেসব
সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি এদিনে এই সন্মেলনে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিদের স্মারক সন্মান দেওয়া হয়।এরসাথে খেলাধুলা,সাহিত্য, অন্যান্য
বিষয়ে যারা যুক্ত তাদেরও স্মারক সন্মান দেওয়া হয়।
Advertisement
Live Cricket Score
upskillninja