
#মালবাজার: বুধবা র রাত ১১ টা থেকে মশুল ধারে বৃষ্টি হয় পাহাড় এবং সমতলে। প্রবল বর্ষণের সেই জলধারা বিভিন্ন নদী ও ঝোড়া দিয়ে বয়ে আসে। সেই জলের স্রোতে রেল লাইনের মাটি ধসে যায়। প্রায় ৫ মিটারের মত মাটি ধসে যাওয়া বৃহস্পতিবার রাত ১২ টা থেকে ভোর ৫টা পর্যন্ত ডুয়ার্স রুটের ট্রেন চলাচল বন্ধ ছিলো। ঘটনাটি ঘটেছে মালবাজার ব্লকের বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের চান্দা কম্পানী এলাকায়। তবে রাত থেকে যুদ্ধকালীন তৎপরতায় রেল দপ্তর কাজ শুরু করে। যার ফলে ভোর বেলা থেকে আবার ট্রেন চলাচল শুরু হলেও খুব ধীর গতীতে ট্রেন চলছে। পাশাপাশি কাজ এখনো চলছে।

বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েত এর অঞ্চল সভাপতি তথা স্থানিয় বাসিন্দা রাজেস ছেত্রী বলেন, রাত সাড়ে এগারোটা নাগাদ স্থানীয় হিলে ঝোড়ার জলে ক্ষতিগ্রস্ত হয় রেল লাইন। জলের প্রবল শ্রোতে রেল লাইনের মাটি সরে গিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় রাত থেকে। পাশাপাশি এই জল চান্দা কম্পানী এলাকায় গ্রামের মধ্যেও ঢুকে যায়। ভোর থেকে বৃষ্টি না হওয়ায় জল নেমে যায়। তবে রাত থেকে রেল আধিকারিক ও কর্মীরা এসে কাজ শুরু করে সেইজন্য ভোর থেকে ট্রেন চলাচল করছে খুব ধীর গতিতে।

দীর্ঘ ১০-১৫ বছর ধরে হিলে ঝোড়ার কোন ড্রেজিং হয় নি। যার ফলে এই ঝোড়ার জল মুল লীস নদীতে না গিয়ে সোজাসুজি চান্দা কম্পানী এলাকায় রেল লাইনের ওপর দিয়ে প্রভাবিত হয়। গতকাল রাতেই সেই কারনে এই বিপত্তি ঘটে। পাহাড়ি এলাকা থেকে এই হিলে ঝোড়ার উৎপত্তি। ড্রেজিং করে হিলে ঝোড়ার জল লীস নদীতে নিয়ে যাওয়া জরুরী।








