Explore

Search

July 10, 2026 11:54 am

IAS Coaching

মূর্তি স্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী পালিত

#মালবাজার: মালবাজার এলাকায় কোথাও মূর্তি স্থাপনা আবার কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান এসবের মধ্যে দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্ম জয়ন্তী উৎসব পালিত হলো। শুক্রবার ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উৎসব। এই উপলক্ষে মাল বিডিও অফিস প্রবেশ পথের পাশে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মর্মর মুর্তি ও সাওতাল বিদ্রোহের নায়ক বিরশা মুন্ডার মুর্তি স্থাপিত হয়।
মুর্তির আভরণ উন্মোচন করলেন রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিকবরাইক। উপস্থিত ছিলেন বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমিলা মাতব্বর প্রমুখ। প্রসঙ্গত উল্লেখ্য, বিডিও প্রবেশ পথের পাশে কাঠাল গাছের তলায় আশেপাশের মানুষ আবর্জনা ফেলত। বিষয়টি দৃষ্টিকটুই নয়, দুষন বাড়ছিল। বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাসের উদ্যোগে আবর্জনা সাফাই করে মুর্তি স্থাপিত হয়।
এদিন মাল সুভাষীনি উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে রবীন্দ্রনাথের পুর্নদৈর্ঘের মুর্তি স্কুল সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে মাল্যদান করা হয়। শহরের নির্মায়মান অডিটোরিয়ামের নিউজ মালবাজার নামের একটি স্থানীয় সংবাদ সংস্থার
পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়। বিভিন্ন ক্লাব ও সংস্থার দপ্তরে শ্রদ্ধার সঙ্গে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়। চালসা, নাগরাকাটা, ওদলাবাড়িতেও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়।
Advertisement
Live Cricket Score
upskillninja