#মালবাজার: ছাগলের টোপেই বনদপ্তরের পাতা খাঁচায় আটকা পড়লো চিতাবাঘ। বৃহস্পতিবার সকালে নাগরাকাটা ব্লকের জিতি চাবাগানে খাচার মধ্যে রাখা ছাগল খেতে এসে ধরা পড়ল ওই চিতাবাঘ। এঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানাগেছে, ওই চাবাগানে কয়েক মাস ধরে চিতাবাঘের উপদ্রব বেড়ে উঠেছিল। চিতাবাঘের উৎপাত থেকে রক্ষা পেতে ওই চাবাগানের ৩নম্বর সেকসনে গত একমাস আগে ছাগলের টোপ দিয়ে খাচা পেতে রেখেছিল খুনিয়া রেঞ্জের বনকর্মিরা।

এরপর বৃহস্পতিবার সকালে তিন নং সেকশনে শ্রমিকেরা কাজ করতে এসে খাচায় বন্দী হওয়া চিতাবাঘটিকে দেখতে পায়। এরপরই খবর পেয়ে বেলা এগারোটা নাগাদ খুনিয়া রেঞ্জের বনকর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়।
বন কর্মীরা জানায়, প্রাথমিক পর্যবেক্ষণ ও পরিচর্যার পর ওই চিতাবাঘটিকে আবার গরুমারা অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে।









