Explore

Search

July 10, 2026 2:06 pm

IAS Coaching

ফরেস্টে আটকে পড়ল ৭ হাতির একটি দল

#মালবাজার: ভুটান সীমান্তে থাকা ক্যারণ চা বাগানের টুকরো ফরেস্টে আটকা পড়ল সাত হাতির একটি দল। তাই দেখতে উপচে পড়লো মানুষের ভিড়। জানা গেছে, সোমবার সকালে লুকসান বাজার থেকে ক্যারন চাবাগান গামী গ্রামীণ সড়কের পাশে একটি টুকরো ফরেস্টে ৭টি হাতির একটি দল আটকা পরে। রাস্তার পাশে হাতি দেখতে ভিড় জমায় মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন বিভাগের ডায়না রেঞ্জের বন কর্মীরা। তারা দিনভর হাতির দলটির উপর পর্যবেক্ষণ চলার।
হাতির দলটি অবশ্য শান্তই ছিল এদিক ওদিক দাবা দাবি করেনি। বনকর্মীরা জানায়, অন্যান্য দিনের মতো গত সন্ধ্যায় এই হাতির দলটি খাদ্যের সন্ধানে ভুটান অভিমুখে গিয়েছিল। ফিরে আসার পথে দিনের আলো পড়তেই ওই টুকরো ফরেস্টে আশ্রয় নেয়। আমরা নজর রাখছি সন্ধ্যা হলে পরিস্থিতি বুঝে জঙ্গলে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে।
Advertisement
Live Cricket Score
upskillninja