Explore

Search

July 10, 2026 2:06 pm

IAS Coaching

রাস্তার পাশে অবৈধ গাড়ি পার্কিং দুর্ঘটনার কারণ বলে অভিযোগ থানায় 

#মালবাজার: রাস্তার উপর কিম্বা পাসে গাড়ি পার্কিং’য়ের জন্যই রবিবার সকালে ছোট গাড়ি দূর্ঘটনার হয়েছে বলে অভিযোগ জমা পড়লো মাল থানায়। জানাগেছে, রবিবার সকাল ছয়টার সময় বীরপাড়া থেকে ওদলাবাড়ি গামী একটি ছোট গাড়ি মালবাজার দমকল কেন্দ্রের সামনে দুর্ঘটনার কবলে পড়ে।গুরুতর আহত হন ৫ জন।পরবর্তীতে দমকল কর্মীরা তাদেরকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন।প্রাথমিক চিকিৎসার পর তাদের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাদেরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের রেফার করা হয়।
তাদের ভেতর ৪০ বছরের ছোট গাড়ি চালক তাপস হালদার এই ঘটনায় সবচাইতে বেশি আহত হন।পরবর্তীতে ঘটনার বিষয়টি বাদবাকি আহতদের কাছ থেকে জানতে পেরে,তাপসের আত্মীয়  কৃষ্ণ রায় সোমবার  লিখিত আকারে মাল থানায় অভিযোগ দায়ের করেন। তার দাবি গতকালের দুর্ঘটনার কারণ রাস্তার পাশে সাড়িবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা গাড়ি।বিষয়টি নিয়ে কৃষ্ণ রায় বলেন ‘গতকাল যদি রাস্তার পাশে সাড়িবদ্ধ গাড়ি দাঁড়িয়ে না থাকতো,তাহলে হয়তো আমার ভাই সমেত বাদ বাকিদের এই দুর্ঘটনার কবলে পড়তে হত না’।
তাপসের দাদার অভিযোগে সমর্থন জানিয়ে পাশে দাড়ান  মাল শহরের ছোট গাড়ি চালকেরা।তাদের পক্ষে সুবল দে বলেন ‘এই সমস্যা মাল শহরের জন্য দীর্ঘদিনের।এর সুষ্ঠ সমাধানের জন্যই আমরা থানার দ্বারস্থ হয়েছি’। পুলিশ সূত্রে জানা যায় তারা অভিযোগ পেয়েছেন বিষয়টি গুরুত্ব সঙ্গে দেখবেন। তবে স্থানীয় মানুষের অভিমত মালবাজার শহরে থানা, হাসপাতাল, এসডিও অফিসের সামনে দিনের বেলা টোটো সহ বিভিন্ন গাড়ি পার্কিং করে। ফলে পথচারীদের যাতায়াতে সমস্যা তৈরি হয়। মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটে। অবিলম্বে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত।
Advertisement
Live Cricket Score
upskillninja