#মালবাজার: এক মহিলা কনস্টেবলের অকাল মৃত্যুতে শোকের ছায়া সহকর্মীদের মধ্যে। মৃত কনস্টেবলের নাম নীলিমা টোপ্পো (২৯)। বাড়ি মেটেলি ব্লকের এক চাবাগানে। মৃত কনস্টেবল মাল থানায় কর্মরত ছিলেন। শুক্রবার তার মৃতদেহ মাল থানায় আনা হলে পুলিশকর্মীরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। পুলিশ সুত্রে জানাগেছে, মৃত নীলিমা টোপ্পো গত কিছুদিন যাবত অসুস্থ ছিলেন এবং তার চিকিৎসা চলছিল। সম্প্রতি ছুটি নিয়ে চিকিৎসা করাচ্ছিল তার পরিবারের লোকজন।

প্রথমদিকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে তার চিকিৎসা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য শিলিগুড়ি এক বেসরকারি নার্সিং হোমে সামরিক বাহিনীর হাসপাতালে তার চিকিৎসা চলছিল। চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। এই ঘটনায় তার সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মৃতা কনস্টেবলের স্বামী কেন্দ্রীয় বাহিনীর জোয়ান হিসাবে কর্মরত রয়েছে। তার দিদিও রাজ্য পুলিশ বাহিনীতে কর্মরত রয়েছেন। শুক্রবার বিকালে তার শেষ কৃত্য সম্পন্ন হয়।









