Explore

Search

July 10, 2026 2:54 pm

IAS Coaching

পঞ্চায়েত দিবসে গ্রামীণ উন্নয়ন নিয়ে আলোচনা

#মালবাজার: বৃহস্পতিবার ছিল পঞ্চায়েত দিবস। এই উপলক্ষে মাল পঞ্চায়েত সমিতি সভাপক্ষে গ্রামীণ উন্নয়ন ও অগ্রাধিকারের ভিত্তিতে কর্ম সম্পাদন নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন মাল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমিলা মাতব্বর, সহ-সভাপতি সুশীল কুমার প্রসাদ, জয়েন্ট বিডিও তৌফিক আলি সহ পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যাবৃন্দ।
উল্লেখ্য, আমাদের রাজ্যের উন্নয়নে গ্রামীণ পঞ্চায়েত গুলির ভূমিকা রয়েছে।
রাস্তাঘাট, পানীয় জল, আবাসন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মে পঞ্চায়েত বিশেষ ভূমিকা প্রদর্শন পড়ে থাকে। সহ-সভাপতি সুশীল কুমার প্রসাদ জানান, আজ পঞ্চায়েত দিবস সেই উপলক্ষে নিজেদের মধ্যে কাজের প্রগতি ও উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। কোথায় কোন কাজ কিভাবে করতে হবে? সেনিয়ে আলোচনা হয়।
Advertisement
Live Cricket Score
upskillninja