Explore

Search

July 10, 2026 2:50 pm

IAS Coaching

পরিত্যক্ত কুয়ো থেকে এক ওয়ান সর্টার পিস্তল উদ্ধার

#মালবাজার: ওদলাবাড়ি বাজারের একটি পরিত্যক্ত কুয়ো থেকে একটি ওয়ান সর্টার পিস্তল উদ্ধার করলো মাল থানার পুলিশ। বৃহস্পতিবার দুফুরে ঘটনা ঘটে। জানাগেছে, এদিন সকালে স্থানীয় লোকজন ওই পরিত্যক্ত কুয়োর মধ্যে ওই পিস্তল দেখতে পায়। পুলিশকে খবর দিলে মাল থানার পুলিশ এসে পিস্তলটি উদ্ধার করে নিয়ে যায়।
মাল থানার আইসি জানান, একটি ওয়ান সর্টার উদ্ধার হয়েছে। কিভাবে ওটি ওখানে এলো সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, উদলাবাড়ি ঘিস নদীতে গত এক বছরে ৬টি সেনাবাহিনীর মর্টার সেল উদ্ধার হয়। পরে অবশ্য সেগুলো নিস্ক্রিয় করা হয়। তারপর এই পিস্তল উদ্ধার হতেই রহস্য তৈরি হয়েছে। কিভাবে এসব আসছে সেনিয়ে প্রশ্ন উঠেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja