Explore

Search

July 10, 2026 2:47 pm

IAS Coaching

সংশোধিত ওয়াকফ বিল প্রত্যাহারের দাবীতে তেশিমলায় জমিয়াত উলেমা হিন্দের সভা

#মালবাজার: সম্প্রতি কেন্দ্রীয় সরকার ওয়াকফ আইনের সংশোধনী এনেছেন এবং সংশোধিত ওয়াকফ বিলে রাষ্ট্রপতির অনুমোদন হয়ে গেছে। সংশোধিত এই ওয়াকফ বিল প্রত্যাহারের দাবীতে গোটা দেশের মুসলমানদের বিভিন্ন সংগঠন সোচ্চার হয়েছে। আমাদের রাজ্যেও বিভিন্ন এলাকায় প্রতিবাদ হচ্ছে। এইরকম ভাবে বুধবার দুপুরে মাল ব্লকের তেসিমলা গ্রাম পঞ্চায়েতের আনন্দ সংঘের মাঠে জামিয়াত উলেমা হিন্দের ডাকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ বিভিন্ন এলাকার মুসলিম সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত হন।
দুপুর দুটোয় প্রখর রোদ উপেক্ষা করে মঞ্চের সামনে বহু মানুষ উপস্থিত হন। মঞ্চে বক্তব্য রাখেন মৌলানা আব্দুল রউফ রহমান, খাতুন কমিটির পক্ষে আজিমা খাতুন, খ্রিস্টান ধর্মের পক্ষে পাস্টার গোলে, সংগঠনের জেলা সম্পাদক হাসিনুর ইসলাম সহ অন্যান্যরা। বক্তারা প্রত্যেকেই সংশোধিত ওয়াকফ বিলের তীব্র প্রতিবাদ জানান এবং তার প্রত্যাহারের দাবিতে সোচ্চার হোন। প্রত্যেকেই কেন্দ্রের মোদি সরকারের এই নীতি তীব্র সমালোচনা করে।
সবার শেষে সংগঠনের মাল ব্লক কমিটির সম্পাদক আব্দুল মান্নান বলেন, সংশোধিত ওয়াকফ বিলের প্রতিবাদে আমরা মালবাজারে র‍্যালি করতে চেয়েছিলাম কিন্তু, প্রশাসন অনুমতি দেয়নি। নিজের নিজের এলাকায় সভা করতে বলেছে। সেজন্যে আজ আমরা এখানে সংশোধিত ওয়াকফ বিলকে প্রত্যাখ্যান করছি এবং প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
Advertisement
Live Cricket Score
upskillninja