Explore

Search

July 10, 2026 2:52 pm

IAS Coaching

আবারও বুনো হাতির আক্রমণে প্রাণ হারালো বনবস্তির এক বাসিন্দা

#মালবাজার: বুনো হাতির আক্রমণে প্রাণ হারালেন বড়দিঘী,বনবস্তীর বাসিন্দা নন্দু খেড়িয়া(৩৬)। সোমবার রাত ১০টা নাগাদ  বড়দিঘী বনবস্তী এলাকায় ঘটনাটি ঘটে।
বনদপ্তর সুত্রে জানাগেছে, সোমবার রাতে একটি হাতি লাটাগুড়ী জঙল থেকে বেড়িয়ে এসে বনবস্তীতে ঢোকে। হাতির আওয়াজ পেয়ে বনবস্তীর বাসিন্দারা,বেড়িয়ে পড়ে হাতি তাড়াতে। লাইট, পটকা ফাটিয়ে হাতি তাড়াতে ব্যস্ত হয়। নন্দু হাতের লাইট দিয়ে ফোকাস ফেলে হাতির উপর।
কিন্তু, বুনোটা সোজা হানা দেয় নন্দু খেড়িয়ার উপর।শুড় দিয়ে পেঁচিয়ে আছাড় মারে।এরপর সবার চীৎকারে হাতিটি জঙলে ফিরে যায়।গুরুতর আহত নন্দু খেড়িয়াকে দ্রুত নিয়ে আসা হয় মালবাজার সুপার স্পেশালিটি হাস্পাতালে।সেখানেই নন্দু খেড়িয়া মারা যান।খবর পেয়ে বনদপ্তরের আধিকারিক্তা,ছুটে যান ঘটনাস্থলে।নন্দু খেড়িয়ার মৃতদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ী সদর হাস্পাতালে পাঠায় মঙ্গলবার। বনদপ্তরের আধিকারিক জানান নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান ও অন্যান্য ব্যাবস্থা নেওয়া হবে।
Advertisement
Live Cricket Score
upskillninja