Explore

Search

July 10, 2026 3:35 pm

IAS Coaching

দমকল কেন্দ্রে আগুন নেভানোর আধুনিক স্প্রে-গানের ডেমো প্রদর্শন

#মালবাজার: এতদিন পর্যন্ত আগুন নেভাতে দমকল কর্মীরা পাইপ হাতে ধরে জল স্প্রে করতেন। এখন থেকে হাতে ধরে স্প্রে করার জায়গায় আধুনিক স্প্রে-গানের মাধ্যমে জল আগুনের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন নেভাবে। সোমবার এমনই ডেমো দেখা গেল মাল দমকল কেন্দ্রে। প্রায় ১২০ থেকে ১৩০ফুট দুরের সুউচ্চ গাছের গায়ে ছড়িয়ে দেয়া হলো জলের ফোয়ারা।
মাল দমকল কেন্দ্রের আধিকারিক জানান, গতকাল এই মেশিনটি এসেছে। আজ ডেমো দিয়ে প্রাথমিকভাবে পরীক্ষা করা হলো । এটি মূলত সূউচ্চ বাড়ি কিম্বা বড় ওয়ার হাউসে আগুন লাগলে কার্যকর হবে।এক জায়গায় দাঁড়িয়ে বিরাট এলাকায় জল ছড়িয়ে দেওয়া যাবে।
টেলিস্কোপ সাদৃশ্য এই আধুনিক স্প্রেগান এখন থেকে মালবাজার দমকল কেন্দ্রের কর্মীরা ব্যবহার করবেন বলে জানা গেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja