Explore

Search

July 10, 2026 4:39 pm

IAS Coaching

মন্ত্রীর উদ্যোগে অতি অল্প সময়ে পাকা রাস্তা পেতে চলেছে ওদলাবাড়ি ঘিসবস্তির মানুষ 

#মালবাজার: মন্ত্রীর উদ্যোগে অতি অল্প সময়ে পাকা রাস্তা পেতে চলেছে ওদলাবাড়ি ফিজ বস্তির মানুষ। জানাগেছে, ঘিস বস্তি এলাকায় বহু মানুষ বসবাস করে। বস্তিতে যাওয়ার মুল রাস্তা দীর্ঘ দিন ধরে কাঁচা ছিল। বর্ষার সময় জলে ডুবে থাকতো। শীতের সময় ধুলায় ভর্তি হয়ে যেত। এজন্যে স্থানীয় মানুষদের যাতায়াতের বিরাট সমস্যা ছিল। রাস্তার জন্য বহু জাগায় আবেদন করেছিল কিন্তু রাস্তা হয়নি এজন্যে বাসিন্দাদের ক্ষোভ ছিল।
সম্প্রতি ওদলাবাড়ি অঞ্চল তৃণমূলের আহ্বায়ক নিযুক্ত হয়েছেন আনন্দ মুন্ডা। ঘিস বস্তির মানুষ তার কাছে রাস্তার জন্য আবেদন জানান। আনন্দ মুন্ডা গত ৪ এপ্রিল বিষয়টি মাল বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী বুলু চিকবরাইক’য়ের গোচরে আনেন। মানুষের সমস্যার কথা মাথায় রেখে মন্ত্রী শ্রী চিকবরাইক গত ৯ এপ্রিল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে চিঠি দিয়ে আবেদন জানান।
সপ্তাহ কাল যেতে না যেতেই বৃহস্পতিবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাস্তুকার এবং আধিকারিকরা রাস্তার পরিদর্শনে আসেন। তারা রাস্তার মাপঝোঁক শুরু করেন। দপ্তরের আধিকারিকরা জানান, দ্রুত এই রাস্তার কাজ শুরু হবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাধ্যমে রাস্তার কাজ হবে। স্বল্প সময়ই টেন্ডার প্রক্রিয়া করে নিয়ে কাজ শুরু হবে। পাকা রাস্তা হবে এই খবরে নিজ বস্তির মানুষ আনন্দ প্রকাশ করে এবং মন্ত্রীকে অভিনন্দন জানান।
Advertisement
Live Cricket Score
upskillninja