#মালবাজার: শনিবার ছিল হিন্দু ধর্মের অন্যতম পবিত্র ধর্ম উৎসব হনুমান জয়ন্তী। এই উপলক্ষে গোটা দেশ জুড়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ শোভাযাত্রা বার করেন। অন্যান্য জায়গার মতো ডুয়ার্সের ওদলাবাড়িতে বিকালে সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা ওদলাবাড়ি বাজার, ক্রান্তি রোড সহ বিভিন্ন এলাকা পরিভ্রমণ করে।

পরিক্রমা কালে সম্প্রীতির ছবি দেখা গেল। স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষজন রাস্তার পাশে দাঁড়িয়ে রীতিমতো শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে শরবতের গ্লাস এগিয়ে দিলেন। শুধু তাই নয়, মুসলিম সম্প্রদায়ের বেশ কয়েকজনকে দেখা গেল শোভাযাত্রায় পা মেলাতে।

এই দৃশ্য সাধারণ মানুষকে অনুপ্রাণিত করেছে।
শোভাযাত্রায় অংশগ্রহণকারী সনু গুপ্তা,রাহুল শা জানান, আমাদের এখানে সে রকম ভেদাভেদ নাই। মুসলিম ভাইয়েরা আমাদের শোভাযাত্রার সময় যেভাবে সহযোগিতা করেছে তার জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্য রাখার সময় রাহুল স্যার পাসেই দেখা গেল ফিরোজ খানকে। এই দৃশ্য রেখাপাত করেছে।








