#মালবাজার: কসবায় শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি ও আন্দোলনরত চাকুরী হারা শিক্ষকদের উপর পুলিশের অত্যাচারের বিরুদ্ধে শনিবার সন্ধ্যায় মালবাজার শহরের ঘড়ি মোরে ধিক্কার পথসভা করলো সিপিএমের মাল এরিয়া কমিটি।
এদিন বক্তব্য রাখেন সমীর ঘোষ, মহিলা সমিতির নেত্রী সোনা দত্ত কামী, এরিয়া কমিটির সম্পাদক রাজা দত্ত,পঞ্চায়েত সমিতির সদস্য সুশীল রায় প্রমুখ।

প্রতি বক্তব্য উঠে আসে তৃণমূল কংগ্রেস আমলে শিক্ষক নিয়োগ নিয়ে যে দুর্নীতি হয়েছে সেই প্রসঙ্গে। পাশাপাশি কসবায় আন্দোলনরত চাকুরী হারা শিক্ষকদের উপর পুলিশের অত্যাচারের বিরুদ্ধে ধিক্কার জানান হয়।









