Explore

Search

July 10, 2026 5:27 pm

IAS Coaching

লক্ষীনারায়ণ মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে সমবেত রামায়ণ পাঠ পূজা অর্চনা

#মালবাজার: মালবাজার শহরের বাজার রোডে লক্ষীনারায়ণ মন্দিরের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী সমবেত রামায়ণ পাঠ, পূজা অর্চনা সহ হোম যজ্ঞ অনুষ্ঠিত হয়। সেই সাথে ৫৬ ভোগের প্রসাদ বিতরণ হয়। শহরের অন্যতম দ্রষ্টব্য স্থল বাজার রোডের লক্ষ্মীনারায়ণ মন্দির। পাশেই রয়েছে ভবানী মন্দির এবং সতী পীঠ। বহু মানুষ নিয়মিত এখানে পূজা দিতে আসেন।
বুধবার ছিল লক্ষীনারায়ন মন্দিরে চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী দিবস। এই উপলক্ষে পাঁচজন ব্রাহ্মণ সমবেত কন্ঠে পূর্ণাঙ্গ রামায়ণ পাঠ করেন। সেই সাথে চলে পূজা পাঠ। পূজার শেষে বিশেষ হোম করা হয় এবং ৫৬ ভোগের প্রসাদ বিতরণ করা হয়। এই উপলক্ষে বহু মানুষের সমাগম হয়।
মন্দিরের সেবাইত সাকেত মিশ্র বলেন, বুধবার ছিল আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে মঙ্গলবার থেকে রামায়ণ পাঠ শুরু হয়। বুধবার বিকেলে হোম ও প্রসাদ বিতরণ চলে। অনেক রাত পর্যন্ত পুন্যার্থীরা প্রসাদ নিতে আসেন।
Advertisement
Live Cricket Score
upskillninja