
#রায়গঞ্জ: ওদের প্রত্যেকেরই বয়স সত্তর থেকে আশির কাছাকাছি। শরীরে বার্ধক্যের ছাপও স্পষ্ট। তবে শরীরে জড়া এসে ধরলেও মনে এখনো বসন্তের ছাপ রয়ে গেছে। আর সেটারই প্রকাশ ঘটলো রবিবার। রায়গঞ্জ মাতৃমন্ডলীর উদ্যোগে পালিত হল বিলম্বিত বসন্ত উৎসব। অনারম্বর এই অনুষ্ঠানে বয়স্ক মহিলারা একে অপরের গালে লাগিয়ে দিলেন রং, গাইলেন, নাচলেন বসন্তের গানে, করালেন একে অপরকে মিষ্টি মুখ।

আর এধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিরে যেতে চাইলেন নিজেদের বসন্তে। মহিলাদের স্বার্থে গড়ে ওঠা প্রায় ৪ দশক পুরনো এই সংগঠন এখনো সমাজের মহিলাদের স্বাধীনতায় স্বনির্ভরতায় কাজ করে চলেছে। এই কর্মসূচি তারই এক প্রকাশ বলে জানালেন সংগঠনের নবীনতম সদস্যা প্রজ্ঞাদীপ্তা সেনগুপ্ত।









