Explore

Search

July 10, 2026 10:56 pm

IAS Coaching

বাড়ি বাড়ি গিয়ে জনহিতকর কাজের বিবরণ দিতে ও ভুতুড়ে খুজতে কর্মীদের জানালেন মন্ত্রী

#মালবাজার: বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের জনহিতকর কাজের বিবরণ তুলে ধরা। পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা কিভাবে পেতে হবে? সে নিয়ে মানুষকে বোঝানো এবং ভোটার তালিকা থেকে ভুতুড়ে ভোটার বাদ দেওয়ার কাজ শুরু করার বিষয়ে কর্মীদের অনুপ্রাণিত করলেন রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা মাল বিধানসভা কেন্দ্রের বিধায়ক বুলু চিকবরাইক।
সামনের বছর বিধানসভা নির্বাচন। সেই সুত্রে বুধবার  মালবাজার শহরে উদিচি কমিউনিটি হলে শহরের তৃনমুল কংগ্রেসের নেতাকর্মী সহ সমর্থকদের দিয়ে বৈঠক করেন মন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন মাল পৌরসভার তৃণমূল কংগ্রেসের পৌর সদস্য সদস্যাবৃন্দ, টাউন তৃণমূল সভাপতি অমিত দে সহ প্রতিটি বুথের সভাপতি ও ১৫ টি ওয়ার্ডের কর্মীরা। কর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আগামী বছর বিধানসভা ভোট।
ভোটের আগে বিরোধীরা নানান কৌশল নিয়ে থাকে। বহু ভিন রাজ্যের ভোটারের নাম এই রাজ্যের ভোটার তালিকায় আছে। সেইসব ভোটারের নাম সনাক্ত করে বাদ দিতে হবে। পাশাপাশি রাজ্যের উন্নয়ন ও জনহিতকর কাজের বিবরণ বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে তুলে ধরতে হবে।
যারা সরকারি প্রকল্পের সুবিধা এখনো পায়নি তারা কিভাবে সুবিধা পেতে পারে তা বোঝাতে হবে। নেতাকর্মী সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে প্রচারে অংশ নিতে হবে। দল যাকেই প্রার্থী করুক তার পক্ষে সবাই একসাথে প্রচারে অংশ নিতে হবে”। এদিনের এই সভায় শহরের১৫ টি ওয়ার্ডের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
Advertisement
Live Cricket Score
upskillninja