Explore

Search

July 10, 2026 11:27 pm

IAS Coaching

বাজারে ওষুধের দোকান সিল করল পুলিশ আটক মালকিন ও কর্মী

#মালবাজার: মাল ব্লকের ওদলাবাড়ি বাজার এলাকার একটি ওষুধের দোকানকে সিল করল মালবাজার থানার পুলিশ। সেই আটক করা হলো দোকানের মালকিন ও এক কর্মীকে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে  ওই দোকানে গোপন সূত্রে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নেশার সামগ্রি সহ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করে পুলিশ। দোকানের মালিক সঞ্জীব সরকারকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
অসাধু ব্যবসা চালানোর অভিযোগে দোকানের মালিকের বর্তমানে ঠাই হয়েছে জেলে।দোকানের লাইসেন্স সিজ করা হয়েছিল। তারপরও দোকানের মালকিন ও কর্মী মিলে দোকান চালাচ্ছিল। এমতাবস্থায় রবিবার মালবাজার থানার আইসি সৌমজিৎ মল্লিকের নেতৃত্বে মালবাজার থানার পুলিশ অভিযান চালায় ওদলাবাড়ির ওই ওষুধের দোকানে। পুলিশ সূত্রে জানা গেছে ওষুধের ওই দোকানটিকে বন্ধ রাখতে বলা হয়েছিল। কিন্তু দোকানটি খুলে রেখে রীতিমতো ওষুধ বিক্রি করা হচ্ছিল।
গ্রেপ্তার হওয়া দোকানের মালিক সঞ্জীব সরকারের স্ত্রী অঞ্জনা সরকার দোকান চালাচ্ছিলেন এক কর্মচারীকে সাথে নিয়ে। এদিন মালবাজার পুলিশের তরফে দোকানটিকে সিল করে দেওয়া হয়। ঘটনাস্থলে দাঁড়িয়ে সঞ্জীব সরকারের স্ত্রী অঞ্জনা সরকার জানিয়েছেন, কেন দোকান বন্ধ করে দেওয়া হলো এবং আমাদের আটক করা হলো তা কিছুই বুঝতে পারছি না। আমরা ড্রাগ কন্ট্রোলারের মৌখিক অনুমতি নিয়ে দোকান খুলেছিলাম।
Advertisement
Live Cricket Score
upskillninja