Explore

Search

July 11, 2026 12:15 am

IAS Coaching

যাত্রী প্রতীক্ষালয় থেকে যুবকের অচৈতন্য দেহ উদ্ধার হাসপাতলে মৃত ঘোষণা, খুনের অভিযোগ পরিবারের

#মালবাজার: শুক্রবার রাতে জাতীয় সড়কের পাশে মাল কলেজে সংলগ্ন এলাকায় একটি যাত্রী প্রতীক্ষালয় থেকে এক যুবকের অচৈতন্যদেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত যুবকের নাম বিশ্বজিৎ দত্ত (২৫)। বাড়ি মালবাজার শহরের পাঁচ নম্বর ওয়ার্ডে। জানা গেছে, শুক্রবার রাত নটা নাগাদ এক টোটো চালক জাতীয় সড়ক ধরে আসার সময় যাত্রী প্রতীক্ষালয়ের সামনে বিশ্বজিতের বাইক দাঁড় করানো দেখে এবং কাছে গিয়ে দেখে যাত্রী প্রতীক্ষায় তার দেহ পড়ে আছে।
সেই টোটো চালক বিশ্বজিতের পরিচিত ছিল। সে কয়েকজন বন্ধুদের খবর দিয়ে দেহ তুলে নিয়ে  মাল সুপার স্পেশালিটি আসে। হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই হাসপাতাল চত্বরে ভিড় জমে যায়।  এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন মাল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহা। সেই সময় কিছু মানুষ বর্তমান চেয়ারম্যান কে না পেয়ে বিক্ষোভ দেখায়। কিছু মানুষ থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে।
স্বপন সাহা এই ঘটনায় দুঃখ প্রকাশ করে।
আরো জানা গেছে, বিশ্বজিতের বাবা সুবোধ  দত্তের মাল ডেলি মার্কেটে দোকান রয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যা ছটা পর্যন্ত বিশ্বজিৎ বাবার সঙ্গে দোকানেই ছিল। তারপর বাইক নিয়ে চালসার উদ্দেশ্যে বেরিয়ে যায়। এরপরে নটা নাগাদ তার দেহ পাওয়া যায় যাত্রী প্রতীক্ষালয়। তার নাক দিয়ে প্রচুর রক্ত ঝরছিল। পরিবারের পক্ষ থেকে  অভিযোগ কেউ বা কারা তাকে খুন করেছে।  পুলিশ ঘটনা তদন্তে নেমেছে। এইরকম এক তরতাজা যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মালবাজার শহরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja