#মালবাজার: শুক্রবার ছিল জাতীয় বিজ্ঞান দিবস। এই দিবসে বিজ্ঞান পঠন পাঠনে পড়ুয়াদের আগ্রহ বাড়াতে মাল পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয় বিশেষ কর্মশালা ওর সেমিনার আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক প্রদীপ কুমার মন্ডল এবং মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও পড়ুয়ারা।

মহাবিদ্যালয়ের রসায়ন বিভাগে অধ্যাপক বিরাজ কুমার বর্মন জানান, জাতীয় বিজ্ঞান দিবস, প্রতিবছর এই দিনে বিশেষ আলোচনা ও কর্মশালার আয়োজন করা হয়। এ বছরে থিম ছিল “বিকঠিত ভারতে বিজ্ঞান ও উদ্ভাবনে বিশ্বব্যাপী নেতৃত্বের জন্য ভারতীয় যুবকদের ক্ষমতায়ন”। উপলক্ষে বিজ্ঞান বিষয়ক কর্মশালা ও প্রশ্নোত্তর প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। থাকছে রসায়ন বিভাগে ম্যাজিক নামের এক বিশেষ অনুষ্ঠান। মূলত বিজ্ঞান পঠন-পাঠনে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।









