Explore

Search

July 11, 2026 1:06 am

IAS Coaching

ন্যাফের উদ্যোগে সামসিংয়ের পাহাড়ি উপত্যকায় শুরু হলো পাখি পর্যবেক্ষণ শিবির

#মালবাজার: কালিম্পং জেলার গরুবাথান ব্লকে রয়েছে  কালিংপং বন বিভাগের সামসিং রেঞ্জের পূর্বনার বনাঞ্চল। সেখানেই রবিবার দুপুরে হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (ন্যাফ) এর পক্ষ থেকে ১৯ তম বার্ষিক পাখি পর্যবেক্ষণ শিবির শুরু হয়েছে।পাখিদের রক্ষা, নানা তথ্যের আদান প্রদান ইত্যাদি নিয়েই পর্যবেক্ষণ এবং আলোচনা শুরু চলবে। উত্তরবঙ্গ জুড়েই প্রচুর পাখির সমাগম রয়েছে। পূর্বনার বনাঞ্চল এবং লাগোয়া এলাকায় রয়েছে।
হর্ন বিল, লাফিং থ্রাস্ট, নাট হ্যাচ ইত্যাদি পাখির সমারোহ আছে। পাঁচ দিনের শিবিরে পাখিদের প্রজাতি , পরিস্থিতি নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলবে। রাজ্যের বিভিন্ন এলাকার থেকে পাখি বিশেষজ্ঞ এবং পাখি চর্চা নিয়ে উৎসাহীরা শিবিরে যোগ দিয়েছেন। উত্তরবঙ্গের বন্যপ্রাণ বিভাগের মুখ্য বনপাল ভাস্কর জেভি, রাজ্যের প্রাক্তন অতিরিক্ত প্রধান বনপাল উজ্জ্বল ঘোষ ,কালিম্পং বন বিভাগের চিত্রক ভট্টাচার্য, ভুটানের চিফ ফরেস্ট অফিসার কুনলে গ্যাচপ প্রমূখ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভাস্কর জেভি বলেন,” এ ধরনের শিবির খুবই উপযোগী। উত্তরবঙ্গে পাখিসহ বন্য প্রাণীর নানা প্রজাতি রয়েছে। তাদের অবস্থা বুঝতে এ ধরনের শিবির দারুন সাহায্য করে। আয়োজক সংগঠন ন্যাফের কো অর্ডিনেটর অনিমেষ বসু বলেন, “গত বছর শিবিরে ১৫০ র বেশি প্রজাতির পাখি সন্ধান পাওয়া গিয়েছিল। এবার প্রায় একই সংখ্যক প্রজাতির পাখির দেখার সম্ভাবনা রয়েছে”। শিবিরে অংশগ্রহণকারী টালিগঞ্জের দেবাংশু গুপ্ত, হালিশহরের অজিত পাল বলেন, “আমরা এ ধরনের শিবিরের জন্য মুখিয়ে থাকি। নানা ধরনের পাখি দেখতে পাই”।
Advertisement
Live Cricket Score
upskillninja