Explore

Search

July 11, 2026 1:06 am

IAS Coaching

গজলডোবায় বিভিন্ন বাড়ি থেকে গাঁজা গাছ উপড়ে জ্বালিয়ে দিল পুলিশ

মালবাজার: মাল ব্লকে তিস্তা পারের গজালডোবা এলাকার বেশ বাড়ি থেকে গাঁজা গাছ উপড়ে ফেলে খোলা জায়গায় নিয়ে এসে রীতিমতো জ্বালিয়ে দিল মাল থানার পুলিশ। গত কয়েকদিন যাবত মাল থানার পুলিশ বিভিন্ন চোলাই ঠেক, গাঁজা গাছ নষ্ট করা সহ বিভিন্ন নেশার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।
 গজলডোবা এলাকার ১০ নম্বর কলোনির বেশ কিছু বাড়িতে গাঁজা গাছের আবাদ হয়ে উঠেছিল। শুক্রবার সেইসব বাড়িতে হানা দিয়ে মাল থানার পুলিশ গাছ উপড়ে ফাঁকা জায়গায়
এনে জ্বালিয়ে দেয়। অভিযানের নেতৃত্বে ছিলেন মাল থানার আইসি সৌম্যজিত মল্লিক সহ অন্যান্য পুলিশ কর্মীরা। পুলিশ সূত্রে জানা গেছে, এইরকম অভিযান নিয়মিত চলবে।
Advertisement
Live Cricket Score
upskillninja