Explore

Search

July 11, 2026 2:01 am

IAS Coaching

আবারো ঘিষ নদীতে পাওয়া গেল মর্টার সেল এলাকায় চাঞ্চল্য

#মালবাজার: আবারো ওদলাবাড়ি সংলগ্ন ঘিস নদীতে পাওয়া গেল বিস্ফোরক মর্টার সেল। ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজন পুলিশে খবর দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে গত এক বছরে বিভিন্ন সময়ে এই ঘিস নদীর চর থেকে পরপর পাঁচবার বিস্ফোরক মর্টার সেল উদ্ধার হয়েছিল। পরে সেগুলো সেনাবাহিনীর জোয়ানরা এসে নিষ্ক্রিয় করে।
জানা গেছে, শুক্রবার দুপুরে ঘিস নদীতে পাথর তোলার কাজের শ্রমিকরা নদীর পাশে থাকা একটি বৈদ্যুতিক খুটির নিচে ওই মর্টার সেলটি  দেখতে পায়। আগে কয়েকবার এইরকম সেল উদ্ধার হওয়ায় শ্রমিকদের চিনতে অসুবিধা হয়নি। তারাই খুঁটির নিচে সেটিকে রেখে পুলিশকে খবর দেয় এবং পাশের বস্তিবাসীদের সতর্ক করে দেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সেনাবাহিনীকে খবর দেয়া হয়েছে। আগামীকাল তারা এসে পরীক্ষা করে তারপর নিরাপদ জায়গায় নিয়ে নিষ্ক্রিয় করবে।
কিভাবে বারবার ঘিস নদীতে এভাবে বিস্ফোরক মর্টার সেল পাওয়া যাচ্ছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অনেকের অনুমান ২০২৩ সালের ৪ অক্টোবর তিস্তার আচমকা জলচ্ছাসে সিকিমে অবস্থিত সেনাবাহিনীর একটি ছাউনি ভেসে গিয়েছিল।বহু বিস্ফোরক ভেসে এসেছিল। পরে সেগুলো সেনাবাহিনী জোয়ানরা উদ্ধার করে। এই সেল গুলো সেখান থেকে ভেসে আসা নয় তো?
এই অনুমান নাকোজ করেছে নদী বিশেষজ্ঞরা। কারণ তিস্তা নদীর উৎস এবং গতিপথ থেকে ঘিস নদীর উৎস ও গতিপথ সম্পূর্ণ আলাদা। এখানেই প্রশ্ন তবে কিভাবে আসছে মর্টার সেল।
Advertisement
Live Cricket Score
upskillninja