#মালবাজার: গত সোমবার মাল পৌরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন উৎপল ভাদুড়ী। বৃহস্পতিবার নতুন চেয়ারম্যান কে সম্বর্ধনা দিয়ে শুভেচ্ছা জানালেন কিন্নর সমাজে প্রতিনিধিরা। এদিন কিন্নর সমাজে প্রতিনিধিরা মাল পৌরসভায় এসে চেয়ারম্যানের কক্ষে তার দেখা করেন।

চেয়ারম্যান কে খাদা পড়িয়ে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান শিবানী কিন্নর সহ অন্যান্যরা। এর সাথে মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। শিবানী কিন্নর বলেন, উনি ভালো থাকুন ভালোভাবে কাজ করুন মালবাজার ও আশেপাশের এলাকার উন্নয়নমূলক কাজ করুন। আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি।









