Explore

Search

July 12, 2026 3:28 am

IAS Coaching

জমির সীমানা নিয়ে শ্রমিক ও ম্যানেজারের বিরোধ, প্রতিবাদে আদিবাসী নেতা

#মালবাজার: রানীচেরা চাবাগানে জমির সীমানা নিয়ে শ্রমিক ও ম্যানেজারের বিরোধ। শ্রমিকের পক্ষ নিয়ে প্রতিবাদে সোচ্চার হলেন মুল নিবাসী আদিবাসী বিকাশ পরিষদের সভাপতি রাজেশ লাকরা। জানাগেছে, ডুয়ার্সের মাল ব্লকের রানীচেরা চা বাগানের বাসা লাইন শ্রমিক মহল্লায় বিকাশ এক্কা নামের অশ্রমিক বাসিন্দা   তার বাসস্থান সংলগ্ন স্থানে এক খন্ড জমিতে শাক সবজি ফলানোর জন্য জমি বেরা দিয়ে ঘেরাও করা শুরু করেছিলেন। সেই খবর পেয়ে চাবাগানের ম্যানেজার বলবিন্দর সিং বাজুয়া মঙ্গলবার সেখানে গিয়ে বেরা ভেঙে দেন অভিযোগ।
সেই দৃশ্য ভাইরাল হয়। এতেই খবর পেয়ে বুধবার  ঘটনাস্থলে যান মুল নিবাসী আদিবাসী বিকাশ পরিষদের সভাপতি রাজেশ লাকরা। তিনি ওই অশ্রমিকের পক্ষ নিয়ে বলেন, চাবাগানের জমি আদিবাসী, গোর্খা শ্রমিকরা জমি ও চাবাগান তৈরি করেছিল। ম্যানেজার বা মালিকদের কোন অধিকার নেই তাদের বাধা দেওয়ার। চাবাগানের ম্যানেজার কোন অধিকার নেই বাধা দেওয়ার। আমরা সর্বত্র প্রতিবাদ জানাব।
এ নিয়ে চা বাগানের ম্যানেজার বলবিন্দার সিং বাজুয়া বলেন, ওখানে চা বাগানের প্লান্টেশন রয়েছে। ওই যুবক চা বাগানের কর্মী নন সে চা বাগানের জমি বেড়া দিয়ে ঘিরছিল। দুই তিনবার বলা হয়েছে শোনেনি। তাই বেড়া সরিয়ে দেওয়া হয়েছে। ওই যুবকের অন্যত্র জমি রয়েছে সেখানে আবাদ না করে চা বাগানের প্লান্টেশন এলাকাতে ঘেরা দেওয়ার কাজ করছিল। এরকম চলতে থাকলে বাগান চালানো সমস্যা জনক হয়ে উঠবে।
Advertisement
Live Cricket Score
upskillninja