Explore

Search

July 11, 2026 1:56 am

IAS Coaching

কোল বিদ্রোহের সংগ্রামী নায়ক বধু ভগতের ২৩৩ তম জন্মজয়ন্তী পালন করল ওরাও সমাজ

#মালবাজার: সোমবার ছিল কোল বিদ্রোহের মহানায়ক স্বাধীনতার সংগ্রামী বধু ভগতের ২৩৩ তম জন্ম জয়ন্তী। এই উপলক্ষে ওরাও সমাজ সমন্বয় সমিতির উদ্যোগে মাল পরিমলমিত্র স্মৃতি মহাবিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে মহাসমারহে এই অমর শহীদকে স্মরণ করা হয়।
২০২৪ সালে আজকের দিনে মহাবিদ্যালয়ের সম্মুখে শহীদ  বধু ভগতের ঘোড়ার পিঠে চাপা মর্মর মূর্ত স্থাপিত হয়। সোমবার দুফুরে  ওরাও সমাজের নিয়ম মেনে কলস যাত্রা করে এসে সেই মূর্তির পাদদেশে স্থাপন করা হয়। তারপর প্রদীপ জ্বালিয়ে পুষ্প স্তবক দিয়ে অমর শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
ওরাও সমাজের প্রবীন নেতা তথা জলপাইগুড়ি জেলা কমিটি সভাপতি দিল কুমার ওরাও বলেন, আজ এক মহত্তম দিন, আজকের দিনে আমরা অমর শহীদ স্বাধীনতা সংগ্রামী বুধু ভগতের আত্মত্যাগ জীবন সংগ্রাম চর্চা করব। আগামী দিনে তার নির্দেশিত পথে চলার চেষ্টা করব।
Advertisement
Live Cricket Score
upskillninja