Explore

Search

July 11, 2026 2:54 am

IAS Coaching

পৌরসভার চেয়ারম্যান হিসাবে উৎপলকে শপথ বাক্য পড়ালেন এসডিও

#মালবাজার: মাল পৌরসভার চেয়ারম্যান হিসাবে উৎপল ভাদুড়িকে শপথ বাক্য পড়ালেন মহকুমাশাসক শুভম কুন্ডাল। সোমবার দুপুর ১২টা নাগাদ মহকুমাশাসকের সভা কক্ষে প্রথাগত অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। গত ৭ ফেব্রুয়ারি মাল পৌরসভার বোর্ড মিটিংয়ে তৃনমুল কংগ্রেসের ১৪ জন কাউন্সিলর ঐক্যমত হয়ে উৎপল ভাদুড়ি নাম চেয়ারম্যান হিসাবে ঘোষণা করেন।
সোমবার প্রশাসনিক নিয়ম মেনে মহকুমাশাসক শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে বিদায়ী চেয়ারম্যান সাহাকে তৃনমুল কংগ্রেস দল থেকে নিলম্বিত করা হয়। তারপর নানান ঘটনা প্রবাহের পর গত জানুয়ারি মাসে স্বপন সাহা চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন। এরপর ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুড়ির নাম চেয়ারম্যান হিসাবে ঘোষণা হয়।
সোমবার প্রশাসনিক ভাবে চেয়ারম্যান হিসাবে দ্বায়িত্ব পেলেন। এদিন তাকে পুস্প স্তবক দিয়ে শুভেচ্ছা জানান বিদায়ী চেয়ারম্যান স্বপন সাহা ও অন্যান্য কাউন্সিলররা। দায়িত্ব পেয়ে উৎপল ভাদুড়ি বলেন, দ্রুত থেমে থাকা কাজ শুরু করতে হবে। উন্নয়ন মুলক কাজ নব ছন্দে শুরু হবে।
Advertisement
Live Cricket Score
upskillninja