
#মালবাজার: ডুয়ার্সের বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত বেআইনি মদের কারবার চলছে। আর এতেই অভিযানে নামলো পুলিশ প্রশাসন। রবিবার মাদকবিরোধী অভিযান নামলো মহকুমা এলাকার পুলিশ প্রশাসন। মাল এস,ডি,পি,ও রোশন প্রদীপ দেশমুখ এবং মাল থানার আই,সি সৌমজিৎ মল্লিকএবং ক্রান্তি পুলিশ ফাঁড়ি ওসি বুদ্ধদেব ঘোষ নেতৃত্বে এক মাদকবিরোধী অভিযানে নামে। ঘটনাটি ঘটেছে মেচবস্তি এবং বারঘরিয়া সংলগ্ন এলাকায়।

এদিন এক বিশাল পুলিশ বাহিনী নিয়ে এই মাদকবিরোধী অভিযানে নেমে পড়েন পুলিশ আধিকারিকেরা। এদিনের এই অভিযানে প্রচুর পরিমাণে দেশি মদ উদ্ধার সহ মদ তৈরির উপকরণও উদ্ধার করা হয়। সেই উদ্ধারকৃত প্রায় ৪০০ লিটার দেশি মদ এবং মদ তৈরির সামগ্রী উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ প্রশাসন মাঝেমধ্যে এরকম অভিযান চালিয়ে যাচ্ছেন বলে জানাগেছে।

এরকম মাদক বিরোধী অভিযানে পুলিশের ভূমিকায় শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ খুবই খুশি এবং এলাকার মানুষ ধন্যবাদ জানিয়েছেন। পুলিশ প্রশাসন জানিয়েছে এধরনের অভিযান চলতে থাকবে।








