#মালবাজার: শনিবার বিকালে ডুয়ার্সের মাল ব্লকের রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের ডালিমকোট চাবাগানে পেভার ব্লক রাস্তার কাজের সূচনা করলেন রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিকবরাইক।উপস্থিত ছিলেন রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েত প্রধান অশোক চিকবরাইক, মাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুশীল কুমার প্রসাদ, রাঙ্গামাটি অঞ্চল তৃনমুল কংগ্রেস সভাপতি কাঞ্চা রানা, নির্মাণ কাজের এজেন্সি শ্যাম গোয়েল প্রমুখ।

ডুয়ার্সের ডালিমকোট চাবাগানের এক ইতিহাস রয়েছে। ইন্দো – ভুটান যুদ্ধের পর ইংরেজ শাসকরা এখানেই আদালত বসিয়ে ভুটানীদের বিচার করেছিল। এহেন এক ঐতিহ্যবাহী চাবাগানে শনিবার পরন্ত বিকালে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক আনুকুল্যে ১.৯৬ কোটি টাকা ব্যায়ে রাস্তার নির্মাণ কাজ শুরু করে মন্ত্রী বলেন, রাজ্যে সর্বত্র রাস্তা, পানীয়জল সহ অন্যান্য সমস্যা মিটিয়ে উন্নয়ন মুলক কাজ চলছে। প্রায় দুই কোটি টাকা ব্যায়ে দুই কিমি দৈঘের রাস্তা এই চাবাগানে শুরু হচ্ছে।

দ্রুত কাজ শেষ হবে। প্রত্যন্ত এই চাবাগানের বাসিন্দাদের চলাচলের খুবই সুবিধা হবে। শুধু এই চাবাগানেই নয়, অন্যান্য চাবাগানও উন্নয়ন মুলক কাজ হচ্ছে। চাবাগানের বেশ কয়েকজন বাসিন্দা আবাস যোজনার ঘর পেয়ে উপকৃত হয়েছেন তারা এদিন উত্তরীয় পড়িয়ে মন্ত্রীকে অভিনন্দন জানান।








