Explore

Search

July 11, 2026 2:49 am

IAS Coaching

পুলওয়ামায় নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও ড্রাগস মুক্ত ডুয়ার্স গড়তে ম্যারাথন দৌড়

#মালবাজার: পুলওয়ামায় সন্ত্রাসবাদীদের আক্রমণে নিহত ৪২ জন সিআরপিএফ জোয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ড্রাগ মুক্ত ডুয়ার্স গড়তে শুক্রবার ডুয়ার্সের নাগরাকাটা ব্লকে লুকসানে অনুষ্ঠিত হল ১০ কিলোমিটারের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। এদিন সকালে কালি খোলা ব্রিজ থেকে দৌড় শুরু হয় তারপর ভুটান সীমান্তে ক্যারন  চা বাগান হয়ে আবার কালি খোলায় এসে দৌড় শেষ হয়। এদিনের এই দৌড় প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১৮ থেকে ৩৬ বৎসর, ৩৬ বৎসরের উর্ধে দুটি বিভাগ ছিল এবং মহিলাদের একটি বিভাগ ছিল।
আয়োজক কমিটি সভাপতি মুকেশ ছেত্রী ও সম্পাদক অর্জুন প্রধান বলেন, ২০১৯ সালে ১৪ ফেব্রুয়ারি সন্ত্রাসবাদীদের আক্রমণে ৪২ জন সিআরপিএফ জোয়ান শহীদ হয়েছিলে। তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে এবং ড্রাগস মুক্ত ডুয়ার্স করতে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিবছর এভাবে আমরা এই দিনটিকে পালন করি। এদিন প্রতিযোগিতায় প্রতিবেশী রাজ্য সিকিম, কালিম্পং দার্জিলিং ও শিলিগুড়ি থেকে প্রতিযোগীরা অংশ নিতে আসেন।
১৮ থেকে ৩৬ বৎসর বিভাগে প্রথম হয়েছে গরু বাথানের ধাবক বিবেক ছেত্রী, দ্বিতীয় হয়েছে কালিংপং এর রিয়াজ ছেত্রী, তৃতীয় হয়েছে মিনগ্লাস  চা বাগানের রোশন  মুন্ডা। ৩৬ উর্ধ্বে বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন কমল থাপা দীপক ক্ষেত্রে বিকাশ লিম্ব। মহিলা বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়েছে প্রীতি রাই,সবিনা রায় ও প্রিয়া তামাং। সফল প্রতিযোগীদের পদক শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়। এছাড়াও এদিন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রত্যেককে শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়। এদিন এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে লোকসান এলাকায় ভালোই সারা পড়ে।
Advertisement
Live Cricket Score
upskillninja