Explore

Search

July 11, 2026 3:34 am

IAS Coaching

৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

#কলকাতা: ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা তথা ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়েছে। ৪ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই ঘোষণায় রাজ্য সরকারি কর্মীদের একাংশ উচ্ছ্বসিত হলেও অন্য অংশ খুশি নয়। এই প্রসঙ্গে মুখ খুলেছেন খোদ মুখ্যমন্ত্রী।
বাজেট পেশ হওয়ার পর সাংবাদিকরা যখন ডিএ-র বিষয় নিয়ে প্রশ্ন করেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রথম ১২৫ শতাংশ দিতাম।

এখন আবার ৪ শতাংশ বাড়ানো হল। ধাপে ধাপে আরও বাড়বে। আর যারা বিরোধিতা করছে তাদের ওটাই কাজ।” এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। অর্থাৎ এবারে রাজ্য বাজেট ঘোষণার আগে পর্যন্ত কেন্দ্র-রাজ্য মহার্ঘ ভাতার তফাত ছিল ৩৯ শতাংশ। এদিন নতুন করে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ফারাক কমে দাঁড়াল ৩৫ শতাংশ। মমতা জানিয়েছেন, আরও দেওয়া হবে। ধাপে ধাপে সবটা ক্লিয়ার করার চেষ্টা হবে। যখন সময় আসবে সরকারি কর্মীরা আরও ডিএ পাবেন।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে মহার্ঘ ভাতা তথা ডিএ-র ফারাক নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মনে অসন্তোষ রয়েছে বহু দিন ধরে। ডিএ নিয়ে আন্দোলন কম হয়নি। তার উপর আবার কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠন করে দিয়েছে। যার সুপারিশ ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে বাস্তবায়িত হওয়ার কথা। কাজেই ডি এ ঘোষণা হলেও সপ্তম পে-কমিশন কবে গঠিত হবে এই প্রশ্নই ঘটছে এখন রাজ্য জুড়ে?

Advertisement
Live Cricket Score
upskillninja