Explore

Search

July 11, 2026 3:34 am

IAS Coaching

চুরি যাওয়ার ৭দিনের মাথায় ২২ কেজি পিতলের গণেশ মূর্তি উদ্ধার করল পুলিশ

#মালবাজার: চুরি যাওয়ার ৭ দিনের মাথায় ২২ কেজি ওজনের ভিতরে গণেশের মূর্তি উদ্ধার করল মাল থানার পুলিশ। সেই সাথে গ্রেপ্তার হল গুণধর চোর। জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি মাল ব্লকের প্রত্যন্ত এলেম বাড়ি চা বাগানের গৌরী লাইন শ্রমিক মহল্লার এক মন্দির থেকে ওই মূর্তিটি চুরি যায়। মন্দির কমিটির পক্ষ থেকে থানায় লিখিত এজাহার করা হয়।
এরপরে তদন্তে নামে পুলিশ। সাব ইন্সপেক্টর সুব্রত ঘোষ এবং তার সহকারি পুলিশ কর্মীরা তাল্লাশি শুরু করেন। সোমবার বাগড়াকোট এম ই এস মোর এলাকা থেকে রাজকুমার ওরাও(৩৭) নামে একজনকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার হয় ওই পিতলের গণেশ মূর্তি। মুর্তি উদ্ধার হয়েছে, এই  খবর পেয়ে যথেষ্টই আনন্দিত মন্দির কমিটি লোকজন। তারা পুলিশকে অভিনন্দন জানিয়েছেন।
অন্য এক খবরে জানা গেছে, সোমবার রাতে সাইলি চা বাগানের ৮ নম্বর লাইন মহল্লার এক বাড়িতে চুরি করতে ঢুকেছিল তিন গুণধর চোর। টের পেয়ে যায় গৃহস্থ ও আশেপাশের মানুষ। তারা তিনজনকেই ধরে ফেলে। পরে পুলিশের হাতে তুলে দেয়।
Advertisement
Live Cricket Score
upskillninja