Explore

Search

July 11, 2026 3:34 am

IAS Coaching

বাগরাকোট গ্রাম পঞ্চায়েতে এই প্রথম পেভারব্লকের রাস্তা হতে চলছে এলেনবাড়িতে

#মালবাজার: মাল ব্লকের প্রত্যন্ত এলাকা বাগরাকোট  গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েত এলাকায় এই প্রথমবার পেভার ব্লকের রাস্তা হতে চলছে তিস্তা পারের এলেনবাড়ি চা বাগানে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক আনুকূল্যে দুই কোটি টাকা ব্যয় করে প্রায় ২ কিমি দীর্ঘ পেভার ব্লকের রাস্তা তৈরি হবে। মঙ্গলবার রীতিমতো পুজো দিয়ে ফিতে কেটে কাজের সূচনা করলেন মাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুশীল কুমার প্রসাদ।
উপস্থিত ছিলেন বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের প্রধান পুনম লোহার, রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চিকবড়াইক, স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যা নিতু তির্কি, বাগড়াকোট অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি রাজেশ ছেত্রী, এলেন বাড়ি চা বাগানের সহকারি ম্যানেজার অরুপ ভাদুড়ি প্রমুখ। কাজের সূচনা করে সুশীল কুমার প্রসাদ বলেন, রাজ্য জুড়ে উন্নয়নমূলক কাজ চলছে। আজ এই কাজের মধ্যে দিয়ে এলেন বাড়ি চা বাগান নতুন রাস্তা পাবেন মানুষের সুবিধা হবে।
প্রত্যন্ত এই এলাকায় কাঁচা রাস্তা থাকায় মানুষের যাতায়াতের অসুবিধা ছিল। সেই অসুবিধা দূর হবে। জানা গেছে, চা বাগানে ৬ নম্বর গেট এলাকা থেকে রাস্তাটি ম্যানেজার বাংলো, হাসপাতাল  হয়ে রংটং নদীর পার পর্যন্ত যাবে। রাস্তা নির্মাণ শুরু হতেই চা বাগানের শ্রমিকদের মধ্যে আনন্দের উচ্ছ্বাস দেখা যায়।
Advertisement
Live Cricket Score
upskillninja