Explore

Search

July 11, 2026 4:26 am

IAS Coaching

৫দিন নিখোঁজ থাকার পর জঙ্গল থেকে কিশোরের দেহ উদ্ধার

#মালবাজার: ৫দিন ধরে নিখোঁজ থাকার পর খরিয়ার বন্দর বিটের জঙ্গল থেকে উদ্ধার হল এক কিশোরের মৃতদেহ। নাম মনবুল খেড়িয়া (১৬)। বাড়ি মেটেলি ব্লকের উত্তর ধুপঝোড়া এলাকার জয়ন্তী ভিলেজে। মৃতের দাদার অভিযোগ অপরিণত বয়সে ত্রি কোন প্রেমের বলি হয়েছে তার ভাই। জানা গেছে, ওই কিশোর কত শুক্রবার থেকে নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে কিছু মানুষ জঙ্গলে পচা গন্ধ পেয়ে কাছে গিয়ে দেখে এক কিশোরের দেহ পড়ে রয়েছে। তারাই মেটেলি থানায় খবর দেয়।
পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। মৃতের দাদা মিনু খেরিয়া বলেন, আমার ভাই গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল আজ সকালে তার দেহ এই জঙ্গলের মধ্যে পাওয়া যায়। কি কারনে? এই ঘটনা ঘটেছে জানতে চাওয়া হলে মিনু খেরিয়া বলেন, আমার ভাইয়ের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সেই মেয়েটির সঙ্গে আরো দুজনের সঙ্গে একই প্রকার সম্পর্ক ছিল।
আমাদের ধারণা প্রেমের কারণে আমার ভাইয়ের এই পরিণতি হয়েছে। আমরা থানায় মেয়েটির বিরুদ্ধে অভিযোগ জানাবো। মেটেলি থানার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja