#মালবাজার: ঠোঁট ও তালু কাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করলো স্বেচ্ছাসেবী সংস্থা স্নেহ ফাউন্ডেশন নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার দুপুরে মাল শহরের উদিচি কমিউনিটি হলে শিবির টি হয়। সেখানে স্নেহ ফাউন্ডেশন ছাড়াও অপারেশন স্মাইল সংস্থার দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন। অপারেশন স্মাইলের স্বাস্থ্য কর্মীরা শিবিরে রোগীদের প্রাথমিক শারিরীক পরীক্ষা করেন।

এদিনের শিবিরে মাল ব্লক ছাড়াও মেটেলী ব্লক ও কালচিনি ব্লকের রোগীরা এসেছেন। প্রাথমিক পরীক্ষার পর পাঁচ জন রোগীকে পরবর্তী স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। সমস্ত রক্ত পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক থাকলে তারপর অপারেশনের তারিখ দেওয়া হবে। সেই অপারেশনটি হবে সম্পূর্ণ নিঃশুল্ক।

স্নেহ ফাউন্ডেশনের কর্ণধার অভিষেক ঘোষ বলেন, আমাদের এলাকায় এমন বিশেষ স্বাস্থ্য শিবির খুবই কম হয়, তবুও আমরা চেষ্টা করেছি বিনামূল্যে স্বাস্থ্য পরিসেবা সকলের কাছে পৌঁছে দিতে। জানাগেছে, সম্পূর্ন বিনামূল্যে প্লাস্টিক সার্জারি করে রোগীদের স্বাভাবিক অববয় দেওয়া হবে।








