Explore

Search

July 11, 2026 4:23 am

IAS Coaching

৪০ তম জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মাঠে পাঠ্যপুস্তক সঙ্গী হল প্রতিযোগীদের

#দেবলীনা ব্যানার্জী, রায়গঞ্জ: শ্রেণীকক্ষের পাঠ্যপুস্তক নেমে এলো খেলার মাঠে। উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আয়োজিত ৪০ তম জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল হেমতাবাদ থানা ময়দানে। প্রাথমিক বিদ্যালয়সমূহের জেলাস্তরীয় এই ক্রীড়া প্রতিযোগিতায় থিম হিসেবে পাঠ্যপুস্তকের ব্যবহার নজর কাড়ে। কুটুম কাটাম, উইংগস সহ ছোটদের পাঠ্যপুস্তকগুলি খেলার মাঠেও সঙ্গী হয়েছিল প্রতিযোগীদের।

এদিন এই ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার দুই মন্ত্রী গোলাম রাব্বানি ও সত্যজিৎ বর্মন। নবনিযুক্ত জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান নাজিমুদ্দিন আলি, জেলা বিদ্যালয় পরিদর্শক দুলাল সরকার সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন এই উদ্বোধনী অনুষ্ঠানে। মোট ৩৪ টি ইভেন্টে প্রায় ২০০ জন প্রতিযোগী ও ১০ জন বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিযোগীরা এই ক্রীড়ানুষ্ঠানে অংশ নেয়।

এখান থেকে বিজয়ীরা আগামীতে পশ্চিম মেদিনীপুরে অনুষ্ঠিত রাজ্যস্তরীয় প্রতিযোগিতায় অংশ নেবে বলে জানান ক্রীড়া কমিটির যুগ্ম কনভেনর অঞ্জন ঘোষ। সকলের সহযোগিতায় খুব সুষ্ঠুভাবে এত বড়মাপের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হয়েছে বলে জানান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান নাজিমুদ্দিন আলি। খেলার মাঠে উপস্থিত হয়ে শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন বলেন, আজকের এই শিশুরা ভবিষ্যতের চালক হবে। শিক্ষাদপ্তরের পক্ষ থেকে আমি এই বার্তা দিতে চাই, সকলে ভালো থাকুক ও সুস্থ থাকুক।

Advertisement
Live Cricket Score
upskillninja