Explore

Search

July 11, 2026 4:27 am

IAS Coaching

ডামডিমে শুরু হলো ৩০তম আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতা

#মালবাজার: শুক্রবার ডামডিম গজেন্দ্র বিদ্যামন্দিরের হল ঘরে শুরু হল ৩০তম আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতা।
এদিন বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্যে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ মন্ত্রী বুলু চিকবরাইক। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায়  বর্মন, মাল মহকুমা পুলিশ আধিকারিক প্রদীপ রোশন দেশমুখ, মাল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমিলা মাতব্বর, ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সুত্রধর, অতিরিক্ত জেলা শাসক পুস্পক রায় সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
উদ্বোধন করে মন্ত্রী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আদিবাসী ভাষা ও সংস্কৃতি রক্ষায় সবসময় সচেষ্ট থাকেন। তার অনুপ্রেরণা ও নির্দেশে আদিবাসী ভাষা ও সংস্কৃতির নানা অনুষ্ঠান নিবেদন করা চলছে। সেইরকম ভাবে আজ এখানে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার একাঙ্ক নাটক এখানে অনুষ্ঠিত হচ্ছে। এখান থেকে সফল প্রতিযোগী দল রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নেবে”। এদিন দুই জেলা থেকে কুরুক ও সাওতালি  ভাষায় পুর্বপুরুষের গৃহ পুজা ও সাজাও সংসারি রাপুত এনা নামের দুটি নাটক মঞ্চস্থ হয়। বিচারক হিসাবে উপস্থিত ছিলেন তিন জন নাট্য ব্যাক্তিত্ব। এদিন নাটক দেখতে বহু মানুষ সমাগম হয়।
Advertisement
Live Cricket Score
upskillninja