
#মালবাজার: বুধবার মালবাজার বৃহন্নলা সমাজ এবং ওদলাবাড়ির নারী শক্তির পক্ষ থেকে ওদলাবাড়ি ট্রাফিক মোড়ে দুস্থ মানুষদের হাতে কম্বল তুলে দেন। এদিন প্রচুর গরীব মানুষকে এই কম্বল তুলে দেন তারা। উপস্থিত ছিলেন ক্রান্তির সমাজসেবি মহম্মদ নুর নবীউল ইসলাম।
মালবাজার কিন্নার আখারা সমাজের বড়মা শিবানী মাসি বলেন ওদলাবাড়ি নারী জন শক্তির সহযোগীতায় আজ আমরা ৫০ জন দুস্থ মানুষদের হাতে শীত বস্ত্র তুলে দিলাম।

আজকে ছোট অনুষ্ঠান হলেও আগামীতে আরো বহু দুস্থ্য মানুষকে সাহায্য করবো। সাধারণ মানুষের সাহায্য এবং আশির্বাদ চাই। আমরা বৃহন্নলা বলে আমাদের অন্য চোখে দেখে বহু মানুষ কিন্তু আমাদের মনে কি আছে তা কেও বোঝার চেষ্টা করে না। সমাজের মানুষ আমাদের বুঝুক । নারী জন শক্তির সদস্য সুমিত্রা রাই বলেন, এই ভাবেই সবাই যদি সবার উপকারে আসি তাহলে দেশ আরো উন্নতি লাভ করবে। সবাই আমরা হাত হাত রেখে মানুষের পাশে দাড়াই।

ক্রান্তির সমাজসেবি মহম্মদ নুর নবীউল ইসলাম বলেন, আজ এই অনুষ্ঠানে উনারা আমাকে আমন্ত্রন জানিয়েছিলো। আজ এটা দেখে খুব ভাল লাগলো। দুস্থ মানুষদের পাশে দাড়ালো মালবাজারের বৃহন্নলারা এবং নারী জন শক্তি। এই ভাবে আমিও বিভিন্ন জায়গায় মানুষের পাশে দাড়িয়েছি এবং মানুষের পাশে থাকবো। যাদের, সমাজের মানুষ অন্য চোখে দেখে, আজ তারাই দুস্থ মানুষের পাশে দাড়ালো এটা খুব ভাল উদ্যোগ।








