Explore

Search

July 11, 2026 5:09 am

IAS Coaching

স্ত্রী ও কন্যাকে খুনের দায়ে অভিযুক্তকে মৃত্যুদণ্ডের আদেশ দিলেন বিচারক

#মালবাজার: নিজের স্ত্রী ও ১৮মাস বয়সী কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার অভিযোগে ধৃত এক ব্যক্তিকে মঙ্গলবার মৃত্যুদণ্ডের আদেশ দিলেন জলপাইগুড়ির ৩ নং আদালতের মহামান্য অতিরিক্ত জেলা বিচারক বিপ্লব রায়। জানা গেছে, ২০২৩ সালের ২৭ মার্চ ভোরে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকে লুকসান চা বাগানের বিচ লাইন শ্রমিক মহাল্লার বাসিন্দা বুদনি ওরাও খবর পান, ওই চা বাগানের ৮ নম্বর লাইন শ্রমিক মহল্লার বাসিন্দা তার জামাই লাল সিং ওরাও নিজের হাতে শ্রী সখি ওরাও (২৭) এবং ১৮ মাস বয়সী কন্যা মমতা ওরাওকে ধারালো অস্ত্র দিয়ে খুন করেছে।
খুনের পর ধারালো অস্ত্র দিয়ে নিজের পেট কেটে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। খবর পেয়ে বুদনি ওরাও দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরে নাগরাকাটা থানায় জামাই লাল সিং ওরাওয়ের  বিরুদ্ধে  লিখিত অভিযোগ করেন। অভিযোগ হতেই পুলিশ লাল সিং কে গ্রেফতার (কেস নং-৪৫/২০২৩,৩০২/৩০৯ আইপিসি) করে এবং তার চিকিৎসার ব্যবস্থা করে। চিকিৎসায় সুস্থ হওয়ার পর তাকে আদালতে উপস্থিত করা হয় এবং তদন্তকারী পুলিশ  অফিসার জ্যোতিষ চন্দ্র বর্মন দ্রুত তদন্তের রিপোর্ট তৈরি করে নিদ্বিষ্ট সুময়ে  চারসিট জমা দেন।
এরপর মামলার শুনানি চলে। সরকারি কৌশুলি পিন্টু দে মামলার পরিচালনা করে। তদন্তকারী পুলিশ অফিসারের দেওয়া তথ্য অনুযায়ী সাক্ষীদের শুনানি নেওয়া হয় এবং গতকাল সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার  পর মঙ্গলবার বিচারক বিপ্লব রায় তার বিচারের বার্তা ঘোষণা করেন। অভিযুক্ত লাল সিং ওরাওকে ভারতীয় দণ্ডবিধি ৩০২ ধারায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই ঘটনা ভুক্তভোগীদের ন্যায় বিচার প্রধান করল বলে অভিজ্ঞদের অভিমত।
Advertisement
Live Cricket Score
upskillninja