Explore

Search

July 11, 2026 5:08 am

IAS Coaching

বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার

#রায়গঞ্জঃ সরস্বতী পুজোর মধ্যে সোমবার বিকেলে উদ্ধার হল একটি ছয় ফুটের বার্মিজ পাইথন বা অজগর সাপ। স্বেচ্ছাসেবী সংস্থা গুলোকে নিয়ে এই উদ্ধার করে রায়গঞ্জ বনদপ্তর। অজগর সাপটির মেডিকেল চেকআপের পর শিলিগুড়ির শুকনা বা মহানন্দার গভীর অরণ্যে ছাড়া হবে এমনই জানানো হয়েছে বনদপ্তর সূত্রে।

বনদপ্তরের আধিকারিকেরা জানান, এদিন কালিয়াগঞ্জের নেতাজি পল্লীর মিস্ত্রীপাড়া থেকে এক যাযাবর এই সাপটিকে গলায় পেচিয়ে ঘুরে বেড়াচ্ছিল এবং মানুষকে দেখিয়ে পয়সা নিচ্ছিল। সেখানকার কিছু সচেতন মানুষেরা দেখতে পেয়ে যাযাবর টিকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস এর কালিয়াগঞ্জ ইউনিটের সদস্যদের খবর দেয়। কালিয়াগঞ্জ এর অপূর্ব দাস, অগ্নি মোদক সেখানে পৌঁছানোর আগেই সেই যাযাবর লোকটি ভিড়ের সুযোগ নিয়ে সাপটিকে ছেড়ে পালিয়ে যায়।

খবর যায় বনদপ্তরে। এরপর রায়গঞ্জ বনদপ্তরের কর্মী রাজন শর্মা, আশীষ দাস এবং উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলসের সম্পাদক গৌতম তন্তিয়া ও সদস্য সৈকত সাহা, আয়ুব আলী রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জ এ গিয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসে। এইভাবে রায়গঞ্জ বনদপ্তর এবং পশু প্রেমী সংস্থার যৌথ উদ্যোগে অজগর সাপটিকে উদ্ধার করা হয়। এই বার্মিজ পাইথন বা অজগর সাপ বন্যপ্রাণী সংরক্ষণ তালিকায় এক নম্বর তালিকার অন্তর্ভুক্ত ।এখন মানুষ সচেতন হয়েছে বলেই সাপ টিকে উদ্ধার করা গেল। উদ্ধার করা সাপটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।

Advertisement
Live Cricket Score
upskillninja