#মালবাজার: পশু হাসপাতালের পাকুড় গাছ পড়ে পার্শ্ববর্তী ক্লাব এবং আইসিডিএস সেন্টারের টিনের চাল ভেঙে দিল। ঘটনাটি ঘটেছে মালবাজার শহরে ১৩ নম্বর ওয়ার্ডের রাজ্য সড়কের পাশে। প্রজাতন্ত্র দিবসের দিন আকাশ ছিল পরিস্কার ঝড় নেই,বাতাস নেই বহু পুরনো এই গাছটি আচমকাই ভেঙে পড়ে। গাছটি আগে থেকেই ভগ্ন প্রায় ছিল বলে অভিযোগ। সংঘমিত্রা ক্লাব কর্তৃপক্ষ এবং আইসিডিএস সেন্টার কর্তৃপক্ষ,বারংবার পশু হাসপাতাল কর্তৃপক্ষকে জানিও কোন লাভ হয়নি।

স্থানীয়রা জানান, ভাগ্যের জোরে আজকে প্রজাতন্ত্র দিবসের ছুটি ছিল যার ফলে বড়সড় দুর্ঘটনা না ঘটলেও,ক্ষতির মুখে পড়ল ক্লাব এবং আইসিডিএস সেন্টার। অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু থাকলে বিপর্যয় হতো। এ বিষয়ে পশু হাসপাতালের ডাক্তার কোন কিছু বলতে চাইনি। ক্লাব কর্তৃপক্ষের কথায় আজ ছুটির দিন না হয়ে যদি সাধারণ দিন হতো তাহলে সেই ক্ষতির দায় কে নিতো?









